ইকরার আত্মহত্যা প্ররোচনার মামলায় এবার নতুন রহস্য

 

( বিপা চৌধুরী প্রতিবেদক)

ইকরার আ’ত্মহ’ত্যার প্ররোচণা মা’মলায় এবার সামনে এলো মৃ’ত্যুর ঠিক আগের দিন অভিনেত্রী তিথিকে দেওয়া তার কিছু চাঞ্চল্যকর মেসেজ। নেপালে আলভী ও তিথি থাকা অবস্থায়, তিথির জন্মদিন উদযাপনের মাত্র ২ ঘণ্টা আগে ইকরা মেসেজে লেখেন, “একটা সংসার ভে’ঙে আসছো, আইসা আরেকটা সংসার ত’ছন’ছ করলা। দিন শেষে ঘুমাও কেমনে? তোমাকে আলভীর লাইফে মি’স্ট্রে’স (র’ক্ষি’তা) হিসেবে একসেপ্ট করে নিয়েছিলাম, বাট তুমি বাড়াবাড়ি কইরো না।” ইকরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, আরেকজনের লিগ্যাল হাজব্যান্ডকে যতই বুকে টেনে নাও, দিন শেষে এই সম্পর্ক আল্লাহর কাছে অ’বৈ’ধ।
এই মেসেজগুলো ইকরা তার বান্ধবীদের গ্রুপে শেয়ার করেছিলেন। মেসেজ দেখার পর নেপালে শুটিং সেটে তিথি সিনক্রিয়েট করলে আলভী ক্ষিপ্ত হয়ে ইকরাকে মেসেজ দেন যে, ইকরা তাকে সবার সামনে অপদস্থ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে ইকরা গ্রুপে জানান, তিনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকগুলো মে’ডিসি’ন খেয়েছেন এবং ঘুমাতে যাচ্ছেন। ইকরার মৃ’ত্যুর পর তার আইডি হ্যাক করে গ্রুপ থেকে মেসেজ ডিলিট করার চেষ্টা করা হলেও বান্ধবীদের কাছে স্ক্রিনশটগুলো রয়ে যায়, যা এখন মামলার গুরুত্বপূর্ণ নথি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ জানিয়েছেন, তদন্তে প্ররোচণায় তিথির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও গ্রে’প্তা’র করা হবে। আগামী রোববার উচ্চ আদালতে আলভীর ফের জামিন শুনানি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *