বিপা চৌধুরী প্রতিবেদক
ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা সোলজার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি।
2026-এ ডিসেম্বরেও ছবিটির মুক্তির নিশ্চয়তা কম। শুরু থেকে আলোচনায় থাকা এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে এখন উঠেছে প্রশ্ন।
সিনেমাটির ডাবিং এর বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে এখনো বাকি রয়েছে নয় দিনের শুটিং। একাধিকবার তারিখ নির্ধারণ করেও শুটিং শুরু করতে পারেননি পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন।
আগস্টে সাকিব দেশে ফেরার পরও ছবিটির কাজে এগুইনি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শাকিব খানের ম্যানেজার মনির জামান। তার অভিযোগ, বারবার সিডিউল নেয়া হলেও কাজ শুরু করা হয়নি । এই সময়ের মধ্যে অনায়াসে দুই থেকে তিনটি ছবির কাজ শেষ করা সম্ভব ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে শাকিবের কোনো ছবিতে এমন গরি মুশি দেখা যায়নি।
শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে শুটিং আটকে আছে বলেও শোনা যাচ্ছে ।
টেকনিশিয়ানদের দাবি, অধিকাংশ শিল্পী এখনো পাওনা টাকা পায়নি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নিবাহী প্রযোজক মৌমিতা হোসাইন।
এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব খান।
দেশে ফিরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মেহেদী হাসান হৃদয় এর নতুন সিনেমার কাজ শুরু করার কথা। এরপরে রয়েছে হিমেল আশরাফের মহাব্বতের কাজ। এত ব্যস্ততার মধ্যে সোলজারের বাকি ৯ দিনের কাজ কবে শেষ হবে আর কবে পর্দায় আসবে সিনেমাটি তারই উত্তর খুঁজছে দশক রা।


Leave a Reply