নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Wed, Jue, 3. 2026, 2, 15, AM
রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন হাসপাতালে সম্প্রতি ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারগুলো। মৃত্যুর কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গত ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটছে।
পরিবার সূত্রে জানা গেছে, এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন নবজাতক মারা যায়। নবজাতকদের বয়স ছিল ১ থেকে ২ দিনের। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা যথাযথ সেবার অভাবে এ মৃত্যু হয়েছে।
মৃত এক নবজাতকের স্বজন বলেন, “আমাদের বাচ্চাটা সুস্থই ছিল। কিন্তু প্রথম রাত ২টার সময় বাচ্চার কোনো একজন অভিভাবক বাচ্চাদের ঠান্ডা লাগছে বলে এসি অফ করতে বলা হয়। এসিটা এক ঘণ্টা অফ ছিল, তা হলে সময় হলো ৩টা। রাত ৪টার সময় প্রথম বাচ্চাটা অসুস্থ হয়। একটা বাচ্চা কান্নাকাটি করে অসুস্থ হয়। তখন নার্স ওই বাচ্চাটাকে এনআইসিইউতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার ১৫-২০ মিনিট বা আধা ঘণ্টা পর বাচ্চাটা আবার ইমপ্রুভ করে। করার পর তাকে আবার এই ভিক্টিম এরিয়াতে নিয়ে আসে। এখানে আনার পর তখন হয়তো ধরেন সাড়ে ৬টা বা পৌনে ৭টার সময় নার্স খেয়াল করেন একজন বাচ্চা মারা গেছে। তাকে সঙ্গে সঙ্গে এনআইসিইউতে নেয়। সাবসিয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে। পরে সব বাচ্চাকে এনআইসিইউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে তাদের মৃত্যু হয়।আমরা এ মৃত্যুর সঠিক কারণ ও বিচার চাই”। অন্য পরিবারগুলোও তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তির দাবি জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও “দুর্ঘটনা” বলে দাবি করেছে। তবে তারা কোনো অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরবর্তীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে, নবজাতকদের মৃত্যুর ঘটনা আমরা খতিয়ে দেখছি। জটিলতা ও চিকিৎসাগত কারণে মৃত্যু হতে পারে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে”।
এই ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
“তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে হাসপাতালের ব্যবস্থাপনাগত কোনো ত্রুটি, চিকিৎসা সেবায় অবহেলা কিংবা অবকাঠামোগত কোনো সমস্যা ছিল কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে কারিগরি বিশেষজ্ঞদেরও এই তদন্তে অন্তর্ভুক্ত করা হবে,” বলেও জানান তিনি।





Leave a Reply