মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ৪৮ নং ওয়ার্ড বিএনপির জাহাঙ্গীর আলম বিক্ষোভ

( জহিরুল ইসলাম প্রতিবেদক)

ঢাকা-৫ আসনের জনতার এমপি আলহাজ্ব নবীউল্লা নবীর উদ্যোগে মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে, (আজ শনিবার, ১/৮/২০২৬, সময় ৩ টায়) ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

 

বিকালে ৪৮ নং ওয়ার্ডের, উত্তর যাত্রাব থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “মাদক-চাঁদাবাজি চলবে না”, “জনতার এমপির নির্দেশ মানতে হবে” স্লোগান দেন।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের জনতার এমপি আলহাজ্ব নবীউল্লা নবী। তিনি বলেন, “এলাকা থেকে মাদক ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

মিছিলের নেতৃত্ব দেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহবায়ক জামশেদুল আলম শ্যামল, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অবিলম্বে এলাকার মাদক স্পটগুলো বন্ধ ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ এলাকাবাসীকে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *