জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে থানায় নেওয়ার ঘটনায় তোলপাড়: অভিযুক্ত ৩ পুলিশ পুলিশ লাইনে

নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Sun. Jun, 14., 2026. 1,10, pm

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে আটক ও হেনস্তার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে, খুলশী এলাকা থেকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নাঈম হাসানের অভিযোগ, আটকের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন এসআই এবং দুইজন কনস্টেবল রয়েছেন।

এ ঘটনায় নাঈম হাসান বাদী হয়ে অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নাঈম হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান স্পিনার। ২০১৮ সালে অভিষেকের পর টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তিনি। তার আটকের খবর ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

এ ব্যাপারে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে। তবে এই তথ্য কতটুকু সঠিক যাচাই করা হচ্ছে। আর অভিযান চালানোর আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে কি না তা–ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান কিংবা তল্লাশিতে পুলিশের কিছু নিয়মকানুন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *