পুরানা পল্টন স্বদেশ বিচিত্রা’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Mon,May 11, 2025, 2,45 pm

জাতীয় দৈনিক ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ পত্রিকার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ শনিবার, ৯ মে ঢাকার পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসরাক হোসেন এমপি ও অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধরের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন,এবং আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ((বিজেইউস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি, বিজেইউসির সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান সম্পাদক রাজু আলীম, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি সাঈদ মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) স্থায়ী সদস্য মোঃ বশিরুজ্জামান, মানবাধিকার খবরে সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা সহ অন্যরা।

দৈনিক স্বদেশ বিচিত্রা”পত্রিকার নির্বাহী সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার, সহযোগী সম্পাদক আজগর হোসেন, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম মিরন সহ পত্রিকার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ((বিজেইউস) খুলনা বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রশিক্ষন কর্মশালায় দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার দেশের বিভাগীয় জেলা ও উপজেলার প্রায় দুইশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সাবেক চেয়ারপারন ড. মোঃ অলিউর রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি।
উল্লেখ্য অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ((বিজেইউস) খুলনা বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়।

প্রশিক্ষণ দেওয়া হলো, সংবাদ লেখার কৌশল, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *