নতুন ছবি নিয়ে শাহরুখের চমক

 

বিপা চৌধুরী প্রতিবেদক

গত বছরের নিজের জন্মদিনে আসন্ন সিনেমা টিচার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন শাহরুখ খান।

বছর ঘুরে আবারো আসছে বলিউড বাদশার জন্মদিন। তার আগে নতুন চমক দিলেন কিং খান।

 

মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা কিং এর নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে শাহরুকের নতুন লুক যেমন নজর কেরেছে, তেমনি তার দেওয়া সংলাপ ও ভক্তদের মধ্যে কৌতুহল তৈরি করেছে।

কিং এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শাহরুখের পাকা চুল, মুখ ভরতি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও তার ব্যতিক্রম হয়নি।

পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। তার চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃহত্তর কাঠামো, চারিপাশে আগুন জ্বলছে। পুরো দৃশ্য জুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ।

সব মিলিয়ে রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন শাহরুখ। পোস্টারের সঙ্গে একটি সংলাপ জুড়ে দিয়েছেন তিনি লিখেছেন, আজ আবার মনে পড়ল খুনি নয় প্রেমিক।

সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশন ধর্মী পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কি বোঝাতে চেয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে । সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারপ্লেক্স।

তবে অনুমান করা হচ্ছে আগামী দুই নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচার মুলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে।

সিদ্ধার্থ আনন্দ এর আগে শাহরুখ খানকে নিয়ে পাঠান এবং জাওয়ান করে বিশাল সাফল্য পান। নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন। এই ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখের মেয়ে সোহানা খানের ও। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *