তারকাদের দুর্গা উৎসব

 

বিপা চৌধুরী প্রতিবেদক

শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গোৎসব কিভাবে উদযাপন করলেন, কেমন কাটলো পুজোর সময় গুলো শোবিজ জঙ্গলের মানুষের।

 

বিদ্যা সিনহা মিম: অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরতে খুব ভালোবাসেন। পূজার সময়ও পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছেন শারদ সাজে তোলা নিজের ছবি।

 

পূজা চেরি:

অভিনেত্রী পূজা চেরি এবার একাই ঘুরছেন পূজায়। আগে সব সময় মায়ের সঙ্গে মণ্ডপে যেতেন কিন্তু মা প্রয়াত হবার পর থেকে একাই যান। এবার পূজাতে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তাকে একা পাওয়া গেল। পূজার প্রথম দিন থেকে নিয়ম করে মন্ডপে ঘুরছেন তিনি।

 

বাপ্পি চৌধুরী :

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী পূজার সময়টা পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন। অভিনেতা বিশ্বাস করেন দুর্গা উৎসবের নবমী এবং দশমীতে সেরা আয়োজন হয় নারায়ণগঞ্জে। এবারের উৎসবে তিনি মাকে মিস করছেন খুব।

 

 

মনোজ প্রামাণিক :

গতবছর দুর্গাপূজার সময় দক্ষিণ কোরিয়ায় ছিলেন অভিনেতা মনোজ প্রামানিক। এবারে পূজার সময়টা গ্রামের বাড়িতে কাটানোর ইচ্ছা থাকলেও পরে শুটিং থাকার কারণে ঢাকাইতে রয়ে গেছেন অভিনেতা। সারাদিন শুটিং শেষ করে সন্ধ্যায় পূজা মন্ডপে ঘুরছেন তিনি।

 

মন্দিরা চক্রবর্তী :

চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী ঢাকার বিভিন্ন মন্ডপে ঘুরে পূজা দিয়েছেন। কখনো গোলাপি শাড়ি কখনো সোনালী ঐতিহ্যবাহী কাতান শাড়িতে ধরা দিয়েছেন তিনি। প্রতিটি ছবিতে দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। মন্ডপে তোলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার সম্প্রতির বার্তা দিয়েছেন মন্দিরা।

 

সুষমা সরকার :

শুটিংয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর সময় করে নিয়মিত মন্ডপে গিয়েছেন অভিনেত্রী সুষমা সরকার। সন্ধ্যা ও রাতে মন্দিরে যে আরতী হয় সেটা তার পছন্দের। আর দশমীর দিনে সিঁদুর খেলা। পুজোর আনন্দে মানুষের পারস্পরিক সম্প্রীতি যে বন্ধন ফুটে ওঠে সেটা মুগ্ধ করে সুষুমাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *