বিপা চৌধুরী প্রতিবেদক
বিমানের সিটে পাশাপাশি শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে দেখা যেতেই ভক্তদের মনে প্রশ্ন, কোথায় যাচ্ছেন এই দুই তারকা?
সেই কৌতূহলের জবাব দিয়েছেন মিথিলা নিজেই। নতুন সিনেমার শুটিং নয়, নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই ঢাকা ছেড়েছেন তাঁরা। ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন দুই তারকা।
বিমান ভ্রমণের ছবি ও অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ শাকিবের ‘আগুন’ ও মিথিলার ‘এলিনা’ চরিত্র দুটি ছিল তাঁদের অভিনীত ‘রকস্টার’ সিনেমায়।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে মিথিলাকেও।












Leave a Reply