ডিওপি মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক , বিচ্ছেদের পথে সাবিলা নূর

 

বিপা চৌধুরী প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই শোবিজ পারায় ফিসফাস ভেঙে যাচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের সংসার। আর এই ভাঙ্গনের নেপথ্যে নাকি রয়েছে ডিওপি মামুনের সঙ্গে সাবিলার প্রেমের সম্পর্ক।

চলতি বছরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা নূর। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল ডিওপি আব্দুল মামুনের ফটোগ্রাফি।

 

সিনেমার শুটিং সেট থেকেই নাকি , সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমের রূপ নিয়েছে বলে শোনা যাচ্ছে ।

আর এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার সংসারে ঝড় উঠেছে। বিচ্ছেদের পথে এগোচ্ছে সাবিনা এবং তার স্বামী নেহাল।

অন্যদিকে ভেঙ্গে গেছে ডিওপি আব্দুল মামুনের বিয়েও। দীর্ঘ ৭ বছরের প্রেমের সম্পর্কের পর এবার বিয়ের কথা ছিল ডিওপি আব্দুল মামুন ও তিশার।

কথা ছিল রকস্টার ছবির শুটিং শেষ হওয়ার পর বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সবকিছু প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই ডিওপি আব্দুল মামুন ভেঙে দেন তার বিয়ে এবং সাত বছরের সম্পর্ক। এমনই দাবি করেছেন ডিওপি আব্দুল মামুনের সেই প্রেমিকা তিশা।

 

উল্লেখ্য , ২০১৯ সালে ভালোবেসে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নুর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন। ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা । শুরুতে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি । পরবর্তীতে থিতু হন নাটকে। এরপর চলচ্চিত্রে দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান সাবিলা নূর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *