বিপা চৌধুরী প্রতিবেদক
বছরের শেষ ভাগে বড় পর্দায় নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় দর্শক । কিন্তু সেই অপেক্ষা যেন আরও দীর্ঘ হচ্ছে , একের পর এক পিছিয়ে যাচ্ছে ঢালিউডের আলোচিত চার সিনেমার মুক্তি। শাকিব খানের সোলজার, রায়হান রাফির আন্ধার, সুরঙ্গ টু, ভিকি জাহিদের খলনায়ক।
বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা থাকলেও চার সিনেমার কোনটাই আসছে না নির্ধারিত সময়ে। কোনোটির বাকি আছে শুটিং, কোনোটির এখনো চলছে প্রস প্রোডাকশনের কাজ।
বছরের শুরুতে প্রত্যাশা শেষ দিকে অনিশ্চয়তা ঢালিউডের আলোচিত এই চার সিনেমা মুক্তি নিয়ে এখন তৈরি হয়েছে এমনই পরিস্থিতি। চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পেয়েছে দুই ডজনের মত সিনেমা কিন্তু বছরের শেষ দিকে বড় পর্দা মাতানোর কথা যেইসব সিনেমার সেইসব ছবি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ঘোষনার পর থেকেই আলোচনায় ছিল শাকিব খানের সোলজার ছবিটি। কত বছরের অক্টোবরে শুটিং শুরু হওয়া ছবিটি প্রথমে ওই বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা ছিল পরে সময় পিছিয়ে ঠিক হয় 2026 সালের ডিসেম্বর। মুক্তির সময় ঘনিয়ে এলেও বাকি রয়েছে নয় দিনের শুটিং। কয়েক দফা পরিকল্পনা করেও কাজ শুরু করা যায়নি। এর মধ্যে শাকিব ব্যস্ত ছিলেন প্রিন্স, ও রকস্টার ছবি নিয়ে। এরই মধ্যে হাজির নিঃস্ব ও মহাব্বত। ফলে সোলজার নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সোলজার ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
অন্যদিকে রায়হান রাফির আন্ধার মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে। দুর্গা পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও ভিএফএক্স এর মানের সাথে আপোষ করতে চাননি নির্মাতা। তাই পিছিয়ে গেছে মুক্তি। চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুশি অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকদের অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে।
অনিশ্চয়তা কাটেনি নিশো তমা মির্জা অভিনীত খলনায়ক নিয়ে। ঢাকাও কলকাতায় শুটিং শেষ হলেও চলছে সম্পাদনা ও প্রস প্রোডাকশনের কাজ। ডিসেম্বরের ভেতর মুক্তির তারিখ নিশ্চিত করতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান।
আর সুরঙ্গ টু এর ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল। ডিসেম্বরের মুক্তির ঘোষণা থাকলেও এখনো শুরু করতে পারিনি ছবিটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই কাজ শুরু হতে পারে ছবিটির।
সব মিলিয়ে চলতি বছরের শেষ ভাগে দর্শকদের প্রত্যাশিত চার সিনেমার মুক্তি অনিশ্চয়তায় ভুগছে। এখন প্রশ্ন অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরে কত দ্রুত প্রেক্ষাগৃহে ফিরতে পারি এই আলোচিত সিনেমাগুলি।












Leave a Reply