সড়ক দুর্ঘটনায় তানজিন তিশা

 

বিপা চৌধুরী প্রতিবেদক

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এই অভিনেত্রী।

একটি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। তবে এ ঘটনায় বড় ধরনের কোন সমস্যায় পড়তে হয়নি অভিনেত্রীকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে এসেছেন তানজিন তিশা।

 

শনিবার ১০ অক্টোবর, নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি। ফেসবুক পোস্টে তানজিন তিশা লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ। দেখা হবে সবার সাথে, ইনশাল্লাহ।

তিশার এই পোষ্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্যোগ তৈরি হয়। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানান নি অভিনেত্রী।

তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোন সমস্যায় পড়েন নি তানজিন তিশা। পরে মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

 

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে অভিনয় করে পান তারকা খ্যাতি। পরবর্তীতে কাজ শুরু করেন নাটকে।

 

ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শক দের পরিচিত মুখ হয়ে ওঠে তানজিন তিশা। শাকিব খানের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে সোলজার সিনেমায়। এই ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *