তারকাদের যত বিচ্ছেদ

 

বিপা চৌধুরী প্রতিবেদক

তারকাদের প্রেম, বিয়ে আর সংসার নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় ই তুঙ্গে। পর্দায় তাদের হাসি মুখ দেখে দর্শক যেমন আনন্দ পান তেমনি ব্যক্তি জীবনের সম্পর্ক ভেঙে গেলেও তৈরি হয় নানা আলোচনা। বাংলাদেশের শোবিজ জঙ্গনেও একের পর এক বিচ্ছেদের খবর সামনে এসেছে।

তবে প্রতিটি বিচ্ছেদের গল্প এক নয়। কোথাও ছিল দীর্ঘদিনের সম্পর্ক, কোথাও দাম্পত্যের শুরুতেই দেখা দিয়েছে দূরত্ব। আবার কোনো কোনো তারকা নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত দীর্ঘদিন গোপন রাখার পর প্রকাশ্যে জানিয়েছেন আলাদা হওয়ার কথা।

প্রীতম হাসান–শেহতাজ:

এক দশকের পথচলার ইতি
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিচ্ছেদের খবর এসেছে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে ঘিরে।
২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর তাঁরা বিয়ে করেন। কিন্তু প্রায় চার বছরের দাম্পত্যের পর ২০২৬ সালের অক্টোবরে দুজনই জানান, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুজনের বক্তব্য অনুযায়ী, সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্য তৈরি হয়েছিল। দীর্ঘ আলোচনা ও পরিবারের সম্মতি নিয়েই তাঁরা সিদ্ধান্তটি নিয়েছেন।

 

তাহসান খান–রোজা আহমেদ

: বিয়ের পরই বিচ্ছেদের খবর
২০২৫ সালে বিয়ের পর তাহসান খান ও রোজা আহমেদকে নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। কিন্তু ২০২৬ সালের শুরুতেই তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে তাহসান নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তবে এর বিস্তারিত কারণ তিনি তখন প্রকাশ্যে জানাননি।

 

আরিফিন শুভ–অর্পিতা সমাদ্দার

অভিনেতা আরিফিন শুভ ও অর্পিতা সমাদ্দারের দাম্পত্যেরও ইতি ঘটে ২০২৪ সালে। প্রায় সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের পর দুজন পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার কথা জানান।

 

 

পরীমনি শরিফুল রাজ

গুনিন চলচ্চিত্রের শুটিং সেটে পরিচয়। ২০২১ সালের শেষের দিকে তারা বিয়ে করেন। সন্তান জন্মের পর থেকেই তাদের কাদা ছোড়াছুড়ি এবং পারিবারিক কলহ নিয়মিত মিডিয়াতে খবর হতে থাকে। অবশেষে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

 

 

তাহসান–মিথিলা

একসময় দর্শকদের অন্যতম প্রিয় তারকা জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাঁদের বিয়ে ও পরবর্তী বিচ্ছেদও বাংলাদেশের শোবিজে ব্যাপক আলোচিত ঘটনা। পরবর্তীতে দুজনই নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়ে যান।

 

 

 

শাকিব খান–অপু বিশ্বাস

বাংলাদেশের তারকা বিচ্ছেদের আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘদিনের সম্পর্ক ও গোপন বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন প্রকাশ্যে আসে। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে।

 

 

 

 

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিজীবনে তাঁদেরও থাকে আবেগ, অভিমান, মতের অমিল ও কঠিন সিদ্ধান্ত। কোনো সম্পর্ক টিকে যায়, কোনো সম্পর্ক সময়ের সঙ্গে শেষ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ মানেই জীবনের সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়।
বরং অনেক তারকাই সম্পর্কের একটি অধ্যায় শেষ করে নতুনভাবে নিজেদের জীবন ও ক্যারিয়ার সাজিয়েছেন। তাই বিচ্ছেদের গল্পের আড়ালেও থাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প—যে গল্পই হয়তো তারকাদের জীবনের সবচেয়ে মানবিক অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *