( বিপা চৌধুরী প্রতিবেদক)
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হঠাৎ হুইলচেয়ারে দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা দুটি ভিডিওতে তার বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ দেখা যায়।
প্রথম ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “ঠ্যাং (পা) এ নজর লেগেছে।” পরের ভিডিওতে তাকে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায়, যা দেখে অনেকের ধারণা—তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা তিনি কী সমস্যায় ভুগছেন, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিও দুটি প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এর আগেও বহুবার বিভিন্ন কারণে হসপিটালাইস্ট হয়েছিলেন তিনি।












Leave a Reply