বিপা চৌধুরী প্রতিবেদক
প্রিয়তমা নামে পর্দায় পরিচিতি পেয়ে রাতারাতি বদলে গিয়েছিল তার ক্যারিয়ার। শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে নজরে আসেন ইধিকা পাল।
এখন তিনি টালিউডে একের পর এক বড় প্রজেক্টের নায়িকা। দেবের সঙ্গে খাদান থেকে শুরু করে রঘু ডাকাত সবখানেই আলোচনায় এই অভিনেত্রী।
কিন্তু, এই ইধিকা তার আসল নাম নয়। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ইধিকা পাল। আরব্য রজনী, কপালকুণ্ডলা, রিমলির মত ধারাবাহিককে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে তখন ইধিকার পরিচিত ছিল অন্য নামে।
তার আসল নাম টুম্পা পাল। ক্যারিয়ারের শুরুতে টুম্পা নামে অভিনয় করলেও পরবর্তীতে বড় পর্দায় পা রাখার আগে নিজের নাম বদলান এই অভিনেত্রী। টুম্পা থেকে নাম বদলে হয়ে যান ইধিকা। আর এই নামেই আছে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক। শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে অভিনয় করে তুমুল পরিচিতি পান বাংলাদেশে।
এই ছবির সাফল্যের পর দুই বাংলাতেই তার পরিচিতি ব্যাপকভাবে বাড়তে থাকে। এরপর, টলিউডের দেবের সঙ্গে অভিনয় করে আবারো আলোচনার কেন্দ্রে চলে আসেন ইধিকা। টালিপাড়ায় এখন বড় প্রজেক্টের অন্যতম আলোচিত অভিনেত্রী ইধিকা।
দেবের পর এবার জিতের বিপরীতেও তাকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। পরিচালক প্রতিক্ষিত বসুর নতুন প্রজেক্ট নিয়ে প্রাথমিক পর্যায়ে এগিয়েছে বলে জানা গেছে । এদিকে, সৃজিত মুখার্জির কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাই চরণ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।
এক সময় টুম্পা নামে ছোট পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী আজ ইধিকা পাল নামেই দুই বাংলার বড় পর্দায় পরিচিত। নাম বদলের সেই সিদ্ধান্ত যেন তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিয়েছে।












Leave a Reply