বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Mon.May, 4, 2026., 12, 15 am
বুবলি এখন কোথায় ? তাকে খুঁজছে সবাই । নায়িকাকে ঘিরে এমন এক হতচকিত পরিবেশ তৈরি হয়েছে দুই বাংলায়। কারণ আসছে মে মাসেই মুক্তি পেতে যাচ্ছে বুবলি অভিনীত দুটি সিনেমা। একটি ঢালিউডের অন্য একটি টালিউডের।
যেকোনো শিল্পির জন্যই এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ সেই রাস ম্লিলান হতে চলেছে অভিনেত্রীর অনিশ্চয়তায়।
এবার ঈদুল ফিতরেও মুক্তি পেয়েছে শবনম বুবলির প্রেসার কুকার ছবিটি। চলচ্চিত্রটির প্রচারণায় অন্তরজালে সরব থাকলেও বাস্তবে প্রচারণায় কোথাও দেখা যায়নি তাকে।
প্রশংসিত এই ছবির রেশ কাটতে না কাটতেই এই মে মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুটি সিনেমা। একটি টালিউডের ফ্লাশব্যাক অন্যটি ঢালিউডের সরদার বাড়ির খেলা।
দুই সিনেমা ঘিরেই দুই বাংলায় এরই মধ্যে চলছে তোড়জোর। চলছে প্রচারণার প্রস্তুতি। হচ্ছে দর্শকদের আগাম রিভিউ। একইসঙ্গে চলছে দুই সিনেমার প্রধান চরিত্র বুবলির খোঁজ। কারণ সরাসরি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও নীরব এই নায়িকা।
তবে একটি সূত্রে জানা যায় বুবলি এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গুঞ্জন রয়েছে অনাগত সন্তানের জন্যই তিনি নিজেকে আড়াল করেছেন। যদিও এর সৎ উত্তর মেলেনি কোথাও।
এ প্রসঙ্গে বুবলির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি তার।
প্রশ্ন উঠেছে মুক্তি অপেক্ষায় থাকা বুবলির দুটি চলচ্চিত্রের প্রচারণায় বুবলির বিকল্প কি হবে।
এ প্রসঙ্গে টালিউড ক্লাসব্যাক ছবিটির চিত্রনাট্যকার জানান ছবিটির শুরু থেকেই বুবলি খুবই আন্তরিক ছিলেন। ব্যাপক সহযোগিতা ও পেয়েছেন তার কাছ থেকে। তবে মুক্তির এ মাহেন্দ্র ক্ষণে বুবলিকে তারা পাশে পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা এটুকু নিশ্চিত করেছেন বুবলি না থাকতে পারলেও চলচ্চিত্রটির অন্যান্য শিল্পী যেমন- কৌশিক গাঙ্গুলী, রজতাভ দত্ত, সৌরভ দাসরা সময় দিবেন প্রচারণার মাঠে।
এদিকে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলি অভিনীত আরেক সিনেমা সরদার বাড়ির খেলা। লকোজো ঐতিহ্য লাঠি খেলা কে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জিয়াউল হক রোশান । রাখাল সবুজ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ও আজাদ আবুল কালাম । এই সিনেমার প্রচারণার ক্ষেত্রে ও সংশ্লিষ্টদের কাছ থেকে মিলেছে একই পরিকল্পনা ও অসহায়ত্বের কথা।
এখন দেখার পালা অনির্দিষ্টকালের আড়াল ভেঙে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি রুপালি পর্দার ক্যানভাসে। তবে গুঞ্জন রয়েছে সংসার আর সন্তানের দায়বদ্ধতা নিয়ে আর নাও ফিরতে পারে রুপালি পর্দায়।












Leave a Reply