বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Sun.May, 3, 2026., 1,.50 am
মেগা স্টার শাকিব খান নতুন সিনেমা ‘রকস্টার’ দিয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী চমকের ইঙ্গিত দিলেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫৪ সেকেন্ডের একটি স্টাইলিশ ভিডিও প্রকাশ করে তিনি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেন।
ভিডিওটিতে বৃষ্টিভেজা আবহ, রহস্যঘেরা চরিত্র আর শেষদিকে বিশাল কনসার্টে শাকিব খানের পারফরম্যান্স—সব মিলিয়ে তৈরি হয়েছে এক আকর্ষণীয় আমেজ। ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’—গানের সুরে ভেসে ওঠে এক নতুন রূপের শাকিব। সঙ্গে জানানো হয়, আগামী ৫ মে প্রকাশ পাবে ‘রকস্টার’-এর টিজার।
সান কমিউনিকেশনের প্রযোজনায়, আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে এবং আজমান রুশোর পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে।












Leave a Reply