বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Sun.May, 3, 2026., 1,.10 am
সম্প্রতি ঢালীউড অভিনেতা আফরান নিশো দাগি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়ায় পড়েছেন বিপাকে। তার এই পুরস্কার যেন ন্যায্য পুরস্কার হিসেবে কোনোভাবেই মানছেন না দর্শক এবং তারকারা।
জা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। ২০২৫ সালে মুক্তি পাওয়া ঢাকায় সিনেমার মেগা স্টার শাকিব খানের বরবাদ ছবিটির ব্যবসায়িক সাফল্য ছিল আকাশ ছোঁয়া। অন্যদিকে দাগি সিনেমাটি তেমন ভাবে দাগ কাটতে পারেনি সিনেমা প্রেমিদের মনে।
তারপরও শ্রেষ্ঠ পুরস্কার কিভাবে পেলেন এই অভিনেতা ! শুধু তাই নয় একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা নিয়েও পড়েছেন তোঁপের মুখে।
ঢালিউডের অন্যতম নির্মাতা দেবাশীষ বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন ছাগল দিয়ে হাল চাষ হয় না তেমনি সবাইকে দিয়েও উপস্থাপনা হয় না।
তারে পোস্টে বহু দর্শকই সমর্থন জানিয়েছেন । এদিকে তার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া নিয়ে দর্শকরা বলছেন তিরিশ হাজার বট ভোট কিনে জিতে গেলেন নিশো , আজকে থেকে সে বট স্টার। কিছু দর্শক বলছে সার্কাস দেখানোর জন্য সার্কাস জোকার টা ডান্স পারফরম্যান্সের মধ্যে ঢুকে পড়েছে।
দর্শকদের দাবি দাগি চলচ্চিত্রে আরফান নিশোর অভিনয় দর্শকদের হৃদয় ছুইতে পারেনি তারপরেও আরফান নিশো কিভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাই যেখানে মেগাস্টার শাকিব খানের মত শক্তিশালী অভিনেতা আছেন তার মানে নিঃসন্দেহে তিনি বটভোট কিনে নিজেকে জিতিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও নিশোর পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি একটি ভিডিও বাত্রায় বলেছেন অনলাইন জরিপে এবং দর্শক ভোটে জিতেছেন শাকিব খান।












Leave a Reply