রকস্টার এর টিজার প্রকাশের পর নেট দুনিয়ায় ঝড়

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Thu.May, 7. 2026.,
2,26 am

এ যেন এক নতুন ঝড়ের আভাস । এক নতুন গল্প , এক নতুন চরিত্রে নিজেকে মেলে ধরা। আসছে ঈদে দর্শক মাতাতে যে প্রস্তুতি নিয়েছেন তারই এক ঝলক প্রকাশ করলেন বর্তমান সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ।

মঙ্গলবার তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন তার ঈদের সিনেমা রকস্টারের টিজার।

সাধারণ এক তরুণের নানা বাধা বিঘ্ন পেরিয়ে সুপারস্টার হয়ে ওঠা রকস্টার ছবির গল্প।

এক মিনিট ২০ সেকেন্ডের টিজারে ফুটে উঠেছে একেবারেই ভিন্ন ধর্মী একটি নতুন গল্প পেতে চলেছে দেশের দর্শক।

এই ছবিটি দিয়েই প্রথমবার বড় পর্দার নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন আজমান রুশো ।

নির্মাতা আজমান রুশো বলেন, শাকিব খান একেবারেই বাচ্চা তাকে দিয়ে যে কোন কাজ করানো যায় । তাকে যেভাবে ভাঙতে চাওয়া হয় তিনি সেভাবে নিজেকে ভাঙতে পারেন। উনার ভেতর সুপার পাওয়ার আছে।

শাকিব খানের অফিসিয়াল পেজে টিজার প্রকাশের এক ঘন্টায় ভিউ ছাড়িয়েছে মিলিয়নের ঘর কমেন্ট করেছেন ১২ হাজারের বেশি দর্শক। দর্শকের দাবি এবার আগুন ধরতে আসছে শাকিব খান খেলা হবে সিনেমা হলে।

ভিন্ন গল্প ভিন্ন লুক ভিন্ন চরিত্রের সিনেমা সবকিছু মিলিয়েই টিজারে যেই ঝড় উঠেছে নেট দুনিয়ায় তা কতটা দর্শকদের আন্দোলিত করতে পারবে এখন তাই দেখার অপেক্ষা।আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে রকস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *