গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিব খানের রকস্টার

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Sun.May, 10,. 2026.,
1,45, am

 

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত রকস্টার – এর টিজার মুক্তি পেয়েছে তিন দিন আগে। এরপর থেকেই ব্যাপক আলোচনা তৈরি করেছে টিজারটি। শুধু বাংলা নয় আন্তর্জাতিক অঙ্গনেও দারুন সারা ফেলেছে এটি।

দেশি বিদেশি ফিল্ম বোদ্ধারা টিজারে নিউ শাকিব খানকে দেখে বিস্মিত হচ্ছেন। টিজারটি দেখে কেউ কেউ হলিউডের শতকোটি বাজেটে নির্মিত সিনেমার ফিল পাচ্ছেন।

এ কারণে বাংলাদেশের পাশাপাশি ইতালি, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছে আগ্রহ তৈরি করেছে রকস্টার টিজার। গ্লোবালি মুভি ট্রেন্ডিং চাটে প্রথম দিনেই বাংলাদেশে ট্রেন্ডিং ১ – এ উঠে আসে।

এবার দেখা গেল, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই টিজার। সৌদি আরবে ১ নম্বরে ট্রেন্ড করছে ” রকস্টার ” এর টিজার। এছাড়াও ওমানে ৫, কাতারে ৭ কুয়েতে ৯ এবং মালয়েশিয়াতে ১০ – এ অবস্থান করছে রকস্টারের ৮০ সেকেন্ডের এই টিজার।

অন্যদিকে, ইন্ডিয়াতে ১৬, দুবাইতে ১৩, সিঙ্গাপুরে ১৪, এবং ইতালিতে ২০ নম্বরে ট্রেন্ড করছে টিজারটি।

 

টিজারে শাকিব খানের নতুন লুক, স্টাইলিস্ট মিউজিসিয়ান ভাইব, এবং নতুন গল্পের আভাস দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করছে। এ কারণে বাংলা ভাষাভাষী প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।

 

অনেকের মতে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশী সিনেমার জনপ্রিয়তা বাড়ার এটি একটি ইতিবাচক ইঙ্গিত। এখন দেখার বিষয়, সিনেমাটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

 

চলচ্চিত্র বিশ্লেষকরাও মনে করছেন , রকস্টার টিজারের এই বিপুল সাড়া প্রমাণ করে দর্শকরা বড় ক্যানভাস এর স্টাইলিস্ট এবং আধুনিক গল্পের সিনেমার জন্য অপেক্ষা করে। এখন দেখার পালা , রকস্টার সিনেমাটি মুক্তির পর এই হাইপ কতটা ধরে রাখতে পারে ।

আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচারস লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খান সহ আরো অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *