ঈদে সিনেমা মুক্তি নিয়ে ধোঁয়াশা, আলোচনায় ‘রকস্টার’

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Tue,May,12, 2026, 2,40..AM

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে।

এদিকে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। নাজিফা তুষি অভিনীত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

তবে ঈদের মুক্তির তালিকায় থাকা কয়েকটি সিনেমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমার এখনো কোনো পোস্টার বা টিজার প্রকাশ হয়নি। একইভাবে জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমার ট্রেলার প্রকাশের ঘোষণাও এখনো বাস্তবায়ন হয়নি।

অন্যদিকে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটিও মুক্তি নিয়ে ধোঁয়াশায় রয়েছে। টানা দুই ঈদে পিছিয়ে যাওয়ার পর এবারও সিনেমাটির মুক্তি নিয়ে সংশয় কাটছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *