বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Tue,May,13, 2026, 2,12..AM

দুর্ঘটনায় তার পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, গেল মাসের শেষের দিকে, অর্থাৎ ২২ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেতা।

শুটিংয়ে একটি উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার দৃশ্য ছিল। তবে বডি ডাবল ব্যবহার না করে নিজেই দৃশ্যটি করেন রাহুল। আর সেখানেই ঘটে বিপত্তি।
অভিনেতা বলেন, ‘বিপত্তি সেখানেই।

উঁচু থেকে লাফ দিয়ে একটি কুশনের ওপর পড়ার কথা। আমি ঠিকই লাফিয়েছি। কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। সঙ্গে সঙ্গে পা পিছলে যায়।

ঘুরে যায় বাঁ পায়ের গোড়ালি।’
দুর্ঘটনার পরপরই আঘাতের ভয়াবহতা বুঝতে পারেননি তিনি। ওই অবস্থাতেই শুটিং শেষ করেন।

তবে দুই দিন পর এক্স-রে করার পর চিকিৎসক জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তাঁকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *