কারাগারে বিধ্বস্ত শাকিব

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Thu,May,14, 2026, 3,28.AM

ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টারের প্রথম গান ‘পিরিতি ‘প্রকাশ পেয়েছে। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে রকস্টার এর প্রথম গান।

এর আগে সিনেমাটির এনিমেটেড টিজার ও ভিডিও টিজার দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। ‘ পিরিতি’ নামের পুরো গানটি চিত্রায়িত হয়েছে কারাগারের ভেতরে। এই গানে শাকিব খানকে দেখা গিয়েছে বিধ্বস্ত এবং হতাশা গ্রস্থ এক মানুষ রূপে।

তবে কেন তিনি জেলে সেই রহস্য এখনো উন্মোচন করেননি নির্মাতা আজমান রুশো। গানটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয় ‘ প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোরা থাক ভালোবাসার গল্পেরা ‘।

 

‘ পিরিতি ‘ গানটির কথা লিখেছেন হাসান রুবায়েত সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কন্ঠ দিয়েছেন পান্থ কানাই।

 

নির্মাতা জানিয়েছেন, রকস্টার সিনেমায় শাকিব খানকে এবার কোনো একশন হিরো বা গ্যাংস্টার রূপে নয় বরং একজন
পেশাদার সঙ্গীত শিল্পী চরিত্রে দেখা যাবে।

 

চরিত্রের প্রয়োজনে নিজের ওজন কমানোর পাশাপাশি লুকেও বড় পরিবর্তন এনেছেন এই অভিনেতা।

এর আগে ছবিটির টিজার প্রকাশ পেলে তার এই নতুন লুক দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করে।

সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি , সংলাপ লিখেছেন আয়মান আসিফ ও সামিউল ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *