বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Sat, May, 16, 2025, 1,28, pm
সময়ের সাথে সাথে নাকি মানুষের বয়স বাড়ে কিন্তু কই শাকিব খানের ক্ষেত্রে যেন ঘটছে ঠিক উল্টোটা। দিনদিন যেন তার বয়স আরো কমতে শুরু করছে। এমনটাই বলছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে এম – রাইজ প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান।
এই আয়োজনে কেয়া পায়েল, সাদিয়া আমান, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, কাজল আরিফিন অমি, ফুটবলার জামাল ভূঁইয়া থেকে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত থাকলেও সবার মধ্যমণি ছিলেন শাকিব খান।
সেখানে শাকিবের লুকের আউটফিট সবাইকে অবাক করে দিয়েছে। শাকিব তার আসন্ন ঈদের ছবি , ‘রকস্টার ‘এর একটি লুকে হাজির হয়েছিল। কালো পোশাক ও অন্যরকম হেয়ার স্টাইলে তাকে দেখেই তাক লেগে যায় সবার।
সেই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে নেটিজন দের একটাই প্রশ্ন , শাকিব কি সত্যিই বয়স কমানোর কোন গোপন ফর্মুলা খুজে পেয়েছেন?
নতুন এই লুকে শাকিবকে দেখে অনেকেই মন্তব্য করেছেন এখনকার শাকিবকে দেখে মনে হয় ক্যারিয়ারের শুরুর দিকের সেই তরুণ হিরো আবার ফিরে এসেছে!
অনেকে বলছেন, শাকিবের সমসাময়িক অনেকেই রিটায়ার্ড বা পেশা বদলে ফেললেও ২৭ বছরেও যেন তিনি আরও নতুন হয়ে ধরা দিচ্ছেন।
অনেকের মতে, শাকিব খান নিজেকে মেইনটেইন করে বয়স কমিয়ে তরুণ হচ্ছে ।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়মিত শরীর চর্চা, এবং নিজের লাইফস্টাইলের প্রতি বিশেষ যত্নই শাকিব কে এত টা তরুণ ও প্রাণবন্ত করে রেখেছে।












Leave a Reply