ঝড় তুলেছেন পরীমনি :

 

বিপা চৌধুরী প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী পরীমনি এবার একটি ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন। ভিডিওতে দেখা যায় পরীমনি আর্জেন্টিনার জনপ্রিয় একটি গানে নেচে মডেলিং করছেন।

এই ভিডিও নিজের ভেরিফাই ফেসবুকে শেয়ার করেন পরিমনি। পোষ্টের ক্যাপশনে লিখেছেন’ আর্জেন্টিনা ‘।

 

ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পড়ে জনপ্রিয় একটি আর্জেন্টাইন গানের সঙ্গে নাচ করছেন তিনি। এমনকি আর্জেন্টিনার পতাকার সঙ্গে মিল রেখে নিজের সাজ সজ্জা ও করেছেন তিনি।

এছাড়া ভিডিওতে আর্জেন্টাইন ফুটবল তারকাদের বিভিন্ন উদযাপন ও মাঠের অঙ্গভঙ্গির অনুকরণ করতে দেখা যায় তাকে।

ভিডিওটি প্রকাশের পর ভক্তরা বিভিন্ন মন্তব্যে তার পারফরমেন্সের প্রশংসা করছেন। আর্জেন্টিনা সমর্থকদের মধ্য ভিডিওটি বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

পরিমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *