( বিপা চৌধুরী প্রতিবেদক)
2026 ফুটবল বিশ্বকাপ কে সামনে রেখে বিশ্বের কোটি কোটি মানুষের মতো ফুটবল উন্মাদনায় মেতেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল সাদা জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে পূর্ণিমা জানালেন তার দীর্ঘদিনের ভালোবাসার কথা।
বর্তমানে কাজের সূত্রে পূর্ণিমাকে কোথাও দেখা যাচ্ছে না। মাঝে কিছুদিন উপস্থাপনার কাজ করলেও এখন কোথাও নেই তিনি। সিনেমায় সর্বশেষ তাকে দেখা গেছে বছর কয়েক আগে , ফেরদৌস এর বিপরীতে। তবে তার অভিনীত একাধিক সিনেমার কাজ স্থাগিত আছে।
অফুরন্ত সময়ে বিশ্বকাপ নিয়ে মেতে আছেন অভিনেত্রী।
শৈশব থেকেই আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছেন পূর্ণিমা । তবে সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন নতুন রং পেয়েছে মেসির অসাধারণ নৈপুণ্য ও ব্যক্তিত্বে।
পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনার খেলা দেখি। তবে মেসির কারণে দলটার প্রতি ভালোবাসা আরো বেড়েছে। একজন খেলোয়াড় কে ঘিরে জন্ম নেওয়া মুগ্ধতা কিভাবে একটি পুরো দলের প্রতি অকৃত্রিম সমর্থনের রূপ নেই, পূর্ণিমার অনুভূতিতে যেন তারই প্রতিফলন। ফুটবল তার কাছে শুধু ৯০ মিনিটের লড়াই নয়, এটি আনন্দ প্রত্যাশাও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অনিবর্জনীয় টান। পোস্টে প্রকাশিত ছবিগুলো সেই আবেগেরই নীরব ভাষ্য।
কোথাও রেস্তোরায় বসে টেলিভিশনের পর্দায় প্রিয় দলের খেলা দেখছেন তিনি, আবার কোথাও কেক আর ফুল নিয়ে বিজয়ের আনন্দ শেয়ার করে নিচ্ছেন নিজের মতো করে। যেন একান্ত ব্যক্তিগত উদযাপনে রং ছড়িয়েছে ফুটবল।
আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর প্রকাশিত এ পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তার ঝলমলে পরিচয় এর আড়ালে যে একজন সাধারণ ফুটবলপ্রেমী বাস করেন, পূর্ণিমার এই আবেগঘন প্রকাশ যেন সেটি আবার মনে করিয়ে দিল। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন মেসি , যার পায়ের জাদু আজও কোটি হৃদয়ের মত ছুয়ে যায় পূর্ণিমার মন কেউ।












Leave a Reply