যুক্তরাষ্টে স্টেডিয়াম কিনে ইতিহাস গড়লেন শাহরুখ খান

 

( বিপা চৌধুরী প্রতিবেদক,)

শোবিজ থেকে খেলার মাঠ সবখানেই যেন দুর্দান্ত ছক্কা মেরে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
এবার ক্যালিফোর্নিয়ায় পোমোনায় নির্মিত ‘ নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড – এর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইল ফলক গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের উদ্যোগে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার পথে হাঁটলো তারা।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লীগ ক্রিকেটের
প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস এঞ্জেলস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টেডিয়াম টি।

শাহরুখ খান এন্ড বিবৃতিতে বলেন, এক সময় যা স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস এঞ্জেলসে নিয়ে আসো আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

শাহরুখ আরো বলেন, এটি শুধু ক্রিকেট খেলার মাঠ নয়। পরিবার বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর একটি জায়গা। আমরা চাই এটি লস এঞ্জেলসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটে প্রতি আগ্রহ করে তুলুক।

 

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়াম টিতে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাড লাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন ভেঁচকি মাইসোর বলেন, এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *