( বিপা চৌধুরী প্রতিবেদক)
সম্প্রতি একটি অনুষ্ঠানে এক নারী ভক্ত স্বামীর চেয়েও শাহরুখ খানকে বেশি ভালোবাসার কথা জানালে অভিনেতা নিজের স্বভাব, রসিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন। যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুন প্রশংসিত হচ্ছে।
বর্তমানে কিং খান তার মেয়ে সুহানা খানের অভিযোগ চলচ্চিত্র ‘কিং ‘ এর শুটিংয়ে ব্যস্ত আছেন, যা চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পর্দায় তিনি বাদশা, আর পর্দার বাহিরে তার রসবোধ ও বুদ্ধিদীপ্ত উত্তরের জুড়ি মেলা ভার। উপস্থিত বুদ্ধি আর রসিকতাই তিনি যেন অনন্য। শাহরুখ খান তা আবারও প্রমাণ করলেন। সম্প্রতি এক নারী ভক্তের মজার এক মন্তব্যের জবাবে কিং খানের দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল।
ভারতের কর্নাটকের মেঙ্গালুরুতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের জমকালো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানে তিনি নিজে জনপ্রিয় কিছু গানের তালে পারফর্ম করার পাশাপাশি দর্শকদের সঙ্গে মেতে ওঠেন আড্ডায়।
অনুষ্ঠানে এক পর্যায়ে সরাসরি এক নারী ভক্ত শাহরুখকে উদ্দেশ্য করে আবেগঘন কন্ঠে বলে ওঠেন, আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।
এমন মন্তব্যে বিন্দুমাত্র অপস্তুত না হয়ে স্বভাব সুলভ হাসিতে শাহরুখক জবাব দেন, আরে এসব কথা তো আমাকে একান্তে বললেই পারতেন। শাহরুখের এই চটজলদি রসিকতায় মুহূর্তে পুরো মিলনয়াতনে হাসির রোল পড়ে যায়।
তবে পরক্ষণেই বেশ গম্ভীর ও সংবেদনশীল হয়ে ভক্তের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানান বলিউড বাদশা। তিনি বলেন, আমি জানি এটা ভালোবাসা প্রকাশের একটি সুন্দর ধারন। আপনার অনুভূতি আমি বুঝতে পারছি। আর আমি নিশ্চিত আপনার স্বামী ও বিষয়টি ইতিবাচকভাবেই নিবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামী ও পুরো পরিবারকে আমার ভালোবাসা। অনেক ধন্যবাদ।
শাহরুখের এই সংযত, পরিপক্ক, ও রসিক জবাব দর্শকদের পাশাপাশি নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াছে। তিনি যেভাবে বুদ্ধিদীপ্ত তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন , তাতে অনুরাগীরা মুগ্ধ।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন তার একশন ধর্মী সিনেমা ‘ কিং ‘ এর শুটিং নিয়ে। এই ছবিটির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি চলতি বছরে বড়দিন অর্থাৎ ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।












Leave a Reply