পাকিস্তানের ছেলের সাথে বাগদান ছাড়লেন নাজনীন নীহা

 

বিপা চৌধুরী প্রতিবেদক

কয়েক মাস আগেই বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তখন সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই জানালেন তিনি এনগেজড।

সোমবার( ২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে দেখা যায়, তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘ এংগেজড’। ইনস্টাগ্রাম স্টরি তে প্রকাশ করেছেন একটি ছবি। এরপর থেকে শুরু হয়েছে ভক্ত অনুরাগীদের মাঝে নতুন করে জল্পনা – তবে কি সত্যিই বাগদান ছাড়লেন এই অভিনেত্রী?

বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে নিহার এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তানি এক ছেলের সঙ্গে বাগদান সেরেছেন নিয়ে অভিনেত্রী। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে পরিচয় তাদের।
এরপর পরিণয় এবং অবশেষে পারিবারিকভাবে বাগদান।

এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ কেউ তার হবু জীবনসঙ্গির পরিচয় জানতে চেয়েছেন। কেউ আবার মিষ্টি খাওয়ার দাবী তুলেছেন। তবে এসব মন্তব্যের কোন জবাব দেন নি অভি নেত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আলহামদুলিল্লাহ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন সরিয়ে পড়লেও পরে তিনি সেটিকে নাটকের প্রচারণা বলে ব্যাখ্যা করেছিলেন।

তবে এবার এংগেজড স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নিহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *