এবার টিভিতে প্রিন্স

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Tue, May, 19, 2025, 12,28, AM

বড় পর্দা কাঁপানোর পর এবার ঘরে বসেই উপভোগ করা যাবে আলোচিত দুই সিনেমা , ‘প্রিন্স ‘ও বনলতা এক্সপ্রেস’। কয়েকদিন আগেই ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছিল দম সিনেমাটির। এবার সেই তালিকায় যোগ হলো ঈদের আরো দুই আলোচিত সিনেমা ।

আগামী ২৪ মে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে তানিম নুর পরিচালিত ‘ বনলতা এক্সপ্রেস ‘। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনের পর্দাই চ্যানেল আইতে সম্প্রচার হবে দর্শক প্রিয় সিনেমা প্রিন্স। সব মিলিয়ে ঈদের আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। ছবিটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর, জাকিয়া বারি মম, আজমেরী হক বাঁধন, সহ একদল তারকা। বনলতা এক্সপ্রেস গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে।

অন্যদিকে চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০ঃ১৫ মিনিটে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সর্বাধিক হলে মুক্তি পেলেও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি ছবিটি। আবু হায়াৎ মাহমুদ পরিচালিত সিনেমাটি নিয়ে অভিযোগ ছিল অনেক।

পোস্টার, টিজার, কিংবা গান কোন কিছুই আসেনি সময়মতো, যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমাটির ব্যবসায়। মুক্তির পর সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পের সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *