জেলখানার সেই বিধ্বস্ত শাকিব এখন কোথায়!

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Tue, May, 19, 2025, 1,25, AM

কখনো তিনি কারাবন্দী এক
বিধ্বস্ত প্রেমিক, আবার কখনও মঞ্চ কাঁপানো গ্ল্যামারাস রকস্টার! তিনি ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান— যার প্রতিটি লুকই এখন টক অফ দ্য কান্ট্রি।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সিনেমাপাড়ায় এখন একটাই নাম— ‘রকস্টার’। নির্মাতা আজমান রুশদোর এই সিনেমার টিজার এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিরিতি’ গানটি রীতিমতো নেট দুনিয়ায় আগুন জ্বালিয়েছে। বিশেষ করে জেলের ভেতরে বিধ্বস্ত এবং শৃঙ্খলিত লুকে শাকিবকে দেখে ভক্তরা যখন বিচলিত, ঠিক তখনই পর্দার বাইরের এক রাজকীয় লুকে ধরা দিলেন কিং খান।

শুক্রবার একটি বর্ণাঢ্য গালা নাইটে অংশ নিয়েছিলেন শাকিব। সেখানে তাঁকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের এক স্টাইলিশ লুকে। পরনে নিখুঁত কারুকাজ করা কালো ব্লেজার, চোখে আধুনিক সানগ্লাস আর মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি। নিজের সামাজিক মাধ্যমে এই নতুন লুকের ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। শাকিব লিখেছেন—

“তোমাদের সবার সাথে এই ধরণের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই!”

শাকিবের এই বার্তা আর নতুন লুকের ছবি পোস্ট হওয়া মাত্রই কমেন্ট বক্সে প্রশংসার জোয়ার বইছে। কেউ তাঁকে বলছেন ‘আসল রকস্টার’, আবার কেউ বলছেন ‘বাংলার অঘোষিত সম্রাট’।

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। সান মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমায় তাঁর বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বড় পর্দার পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *