দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে শুভ – মিম

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Thu, May, 21, 2025, 28, AM

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে রুপালি পর্দায় আবারো দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় তারকা জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম । তাদের অভিনীত নতুন চলচ্চিত্র ‘ মালিক’ আসন্ন ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে এগুচ্ছে।

সম্প্রতি এফডিসিতে সিনেমাটির একটি বিশেষ আইটেম গান ‘ গুলগুলি পিঠার’ দৃশ্য ধারন সম্পন্ন হয়েছে । জমকালো এই গানে শুভর সঙ্গে তাল মিলিয়েছেন প্রায় দুই শতাধিক নিত্য শিল্পী।

নতুন এই গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মিলা ইসলাম ও প্রতীক হাসান। আদিত রহমানের সুর ও সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন লুৎফর হাসান । যদিও গানটির বিস্তারিত চমক নিয়ে নির্মাতা সাইফ চন্দন এখনো গোপনীয়তা বজায় রাখছেন।

 

তিনি বলেন, এই সিনেমাটি দর্শকদের জন্য একটি বড় সারপ্রাইজ হবে। মিম এই সিনেমার জন্য নিজেকে বদলে ফেলেছেন । অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট ও বডি ল্যাঙ্গুয়েজ এর উপর দেড় মাস ব্যাপী নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানা গেছে। পুরো কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে সামনে আসার পরিকল্পনা আছে আর আমরা সেই পথেই হাঁটছি। শুটিং ও ডাবিং এর কাজ শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

তবে এর মধ্যে শুটিংয়ের কিছু ফুটেজ ও ছবি ফাঁস হয়েছে যা দেখে দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, সিনেমাটি পোস্টার গান ও টেইলার দেখার পর দর্শক আরো চমকে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে নামতে চাই প্রচারণার কাজে। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি দীর্ঘ চার বছর পর একসঙ্গে পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

এরই মধ্যে শুভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমায় তার লুকের কিছু ছবি প্রকাশ করে ফেরার আগাম বার্তা দিয়েছেন। এছাড়াও এক স্ট্যাটাসে তিনি লেখেন ‘ মালিক তো একজনই ‘ আমরা সবাই তারই বান্দা ‘। নায়কের এমন পোস্ট আরো কৌতুহল বাড়িয়েছে দর্শক মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *