শাকিবের প্রিন্স ও সিয়ামের রাক্ষস দিয়ে যাত্রা শুরু করছে নতুন ও টি টি ‘উৎসব

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Thu, May, 21, 2025, 10,48, AM

ডিজিটাল বিনোদন জগতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য যুক্ত হচ্ছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’।

 

‘ স্ট্রিম দ্য সেলিব্রেশন ‘ স্লোগান নিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে প্লাটফরম টি। বাংলা সিনেমা, সিরিজ, ও ওয়েব কন্টেন্টকে প্রাধান্য দিয়েই সাজানো হচ্ছে কনটেন্ট লাইব্রেরি।

সংশ্লিষ্টতা জানিয়েছেন, প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পর নতুন বাংলা সিনেমা গুলো সবার আগে ওটিটি তে দেখানোর পরিকল্পনা রয়েছে উৎসবের। শুরুতেই নতুন পুরনো মিলিয়ে প্রায় শতাধিক সিনেমা ও বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হবে প্ল্যাটফর্মটি।

 

উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি জানান, বাংলা কনটেন্টকে আরো সহজ ও আকর্ষণীয় ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে বিশ্বের যে কোন প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।

 

তিনি আরো বলেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ পান না। তেমনি বিদেশে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের কাছেও অনেক সময় নতুন সিনেমা পৌঁছায় না , সেই জায়গা থেকে উৎসব নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

 

প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের দাবি সাম্প্রতিক সময়ে দেশ বিদেশে বাংলা কনটেন্টের দর্শক বাড়লেও মানসম্মত ও নির্ভরযোগ্য একটি ডিজিটাল প্লাটফর্মের অভাব ছিল। উৎসব সেই শূন্যতা পূরণ করতে চাই। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি এর মাধ্যমে বিশ্বের যে কোন জায়গা থেকে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ, ও এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পাবেন।

প্রথমদিকে ওয়েবসাইটের মাধ্যমে উৎসবের সেবা পাওয়া যাবে। পরে গুগল প্লে স্টোরে অ্যাপ চালুর পাশাপাশি আই ও এস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও samsung স্মার্ট টিভিতেও প্লাটফর্মটির সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *