বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Sat, May, 23, 2026, 148, PM
পরীমনি ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইসু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব উপস্থিতির কারণেই বছরে বেশিরভাগ সময় আলোচনায় থাকেন তিনি।
এবার নিজের মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেন তিনি। তার এই পোস্টে তিনি আবার ও তার ভক্ত অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেলেন ।
মাতৃত্বের অনুভূতি আর মাকে হারানোর গভীর শূন্যতা দুই আবেগ মিলিয়ে করা সেই পোস্টে ফুটে উঠেছে এক সন্তানের না বলা কষ্ট, ভালোবাসা আর বুক ভরা হাহাকার।
পরীমনির অনুভূতি পূর্ণ সে কথাগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মত গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেষতে পারিনা।
পরিমনির এই আবেগঘন পোষ্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্তনাই ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
পরীমনির পোস্টে মন্তব্য করে একজন নেটিযেনঅনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘মা তো মা -ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই।












Leave a Reply