মুক্তির অনুমতি পেল শাকিব খানের রকস্টার

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Mon, May, 25, 2026, 1, 28, am

 

চলচ্চিত্র সাটিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদুল আযহার ছবি রকস্টার।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মহিউদ্দিন বলেন, রকস্টার কর্তৃপক্ষের হাতে এখনো সার্টিফিকেট দেওয়া হয়নি সেটা প্রক্রিয়াধীন আছে। কিছুক্ষণের মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে রকস্টার এর গান ও টিজার সাড়া ফেলেছে । আগ্রহ বাড়িয়েছে সিনেমা প্রেমীদের মনে। নেটিজেনরা বলছেন, ঈদে বড় চমক দেখাতে পারে রকস্টার। সেই সঙ্গে নতুন শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

 

আজমান রুশো পরিচালিত ‘ রকস্টার ‘ সিনেমাই শাকিবের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, তারিক আনাম খানসহ আরো অনেকে। সান মোশন পিকচারস এর ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

দেশে মুক্তির পাশাপাশি স্বপ্ন েস্কয়ার ক্রো – এর পরিবেশনায় আগামী পাঁচ জুন থেকে রকস্টার একযোগে মুক্তি পাবে আমেরিকা, কানাডা, ও ইউকে -তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *