বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published wed, May, 27, 2026, 4, 48, AM
আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে তারকাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নিয়ে ঘোরার কালচার নতুন কিছু নয়। কিন্তু সত্যিই কি ঢালিউড তারকাদের বডিগার্ডের প্রয়োজন আছে? এই বিষয়ে এবার অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বডিগার্ড সংস্কৃতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। বাপ্পারাজ বলেন— “আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না। যারা কোনো ছবি করেনি, পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে!”
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এই শক্তিমান অভিনেতা। নির্বাচনকে কেন্দ্র করে কাদা ছোঁড়াছুঁড়ি বা বিভেদ নয়, বরং অতীত ভুলে সবাইকে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দমুখর পরিবেশ ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সস্তা নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরি না ফুটিয়ে আগে চেয়ারে বসে ঘরের ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে চান।












Leave a Reply