ক্যারিয়ারের ২৭ বছর পূর্তি মেগাস্টার শাকিব খানের

বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published wed, May, 27, 2026, 11, 48, PM

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান -এর ক্যারিয়ারের ২৭ বছর পূর্ণ হতে চলেছে আগামীকাল। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর দীর্ঘ পথচলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় সুপারস্টার হিসেবে।
দুই দশকেরও বেশি সময় ধরে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘দরদ’, ‘বরবাদ’সহ সাম্প্রতিক সিনেমাগুলোতেও দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। গত ঈদেও তিনি দর্শকদের উপহার দিয়েছেন প্রিন্স আসছে ঈদ উল আযহার মুক্তি পাবে তার রকস্টার।

২৭ বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান শুধু নায়ক হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী তারকা হিসেবেও নিজের অবস্থান শক্ত করেছেন।

 

আগামীকাল ঢালিউড সুপারস্টার শাকিব খানের –এর অভিনয় জীবনের ২৭ বছর পূর্ণ হচ্ছে। ১৯৯৯ সালের ২৮ মে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই যুগেরও বেশি সময় ধরে দেশের চলচ্চিত্রাঙ্গনে নিজের রাজত্ব ধরে রেখেছেন তিনি।

অসংখ্য ব্যবসাসফল সিনেমা, দর্শকপ্রিয় সংলাপ ও ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমে শাকিব খান হয়ে উঠেছেন বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত নায়ক। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ‘কিং খান’, ‘সুপারস্টার’সহ নানা উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করেছেন আলাদা পরিচিতি।

 

বিশেষ করে গত কয়েক বছরে ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘দরদ’সহ একাধিক সিনেমার মাধ্যমে নতুনভাবে আলোচনায় আসেন শাকিব খান। ঈদকেন্দ্রিক সিনেমাগুলোতেও ছিল তার শক্ত অবস্থান। প্রযোজক-পরিচালকদের কাছে এখনও তিনি সবচেয়ে বড় ভরসার নামগুলোর একটি।

 

 

২৭ বছরের এই দীর্ঘ যাত্রায় অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন শাকিব খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশের বিভিন্ন স্বীকৃতি তার ঝুলিতে যুক্ত হয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও আন্তর্জাতিক সহযোগিতার কাজেও সক্রিয় তিনি।

 

দীর্ঘ এই ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক কিংবা বাণিজ্যিক—সব ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। একসময় দেশের সিনেমা হল সংকটে থাকলেও তার সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই মনে করেন, কঠিন সময়েও দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

 

ক্যারিয়ারের শুরুতে দীর্ঘ সংগ্রাম পাড়ি দিয়ে ধীরে ধীরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় এই তারকা সময়ের সঙ্গে নিজের লুক, অভিনয় ও গল্প নির্বাচনে এনেছেন পরিবর্তন। যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমাগুলোতে।

 

২৭ বছরের এই যাত্রা শুধু একজন অভিনেতার সাফল্যের গল্প নয়, বরং বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের একটি বড় অধ্যায়ের নামও শাকিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *