বিপা চৌধুরী প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Tue, Jun, 1, 2025, 5,5, AM
মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবার অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে সদ্য মুক্তি পাওয়া রকস্টার সিনেমায়। মিথিলার স্টাইলিস্ট ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
রকস্টার এর মাধ্যমে বড় পর্দায় নিজের যাত্রা শুরু করেছেন নবাগতা এই অভিনেত্রী। আর প্রথম সিনেমাতেই দর্শকদের উচ্ছ্বসিত সাড়া পেয়ে আবেগ আপ্লুত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রকস্টার সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন মিথিলা।
তিনি লিখেছেন, এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথম বার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।
প্রথম চলচ্চিত্রের প্রথম উপস্থিতিতেই দর্শকদের এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত মিথিলা। তিনি বলেন, একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করবার মতো নয়। আপনাদের ভালোবাসা সমর্থনার উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখাতে সাহস দেয়।
প্রেক্ষাগৃহে দর্শকদের ভালবাসাকে নিজের অভিনয় জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী । ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, প্রতিটি হাততালি, প্রতিটি হাসি, আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরনীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।
বড় পর্দায় প্রথম উপস্থিতিতেই দর্শকদের হৃদয়ের জায়গা করে নেওয়া মিথিলার এই আবেগঘন প্রতিক্রিয়া ইতিমধ্যে ভক্তদের মধ্যেও সারা ফেলেছে।












Leave a Reply