আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে ‘রকস্টার

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Wed.Jun, 3.. 2026.,
3.59, am

ঈদুল আযহার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গুলোর মধ্যে সবার আগে আন্তর্জাতিক মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘ ‘রকস্টার ‘ । আগামী ৫ জুন থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, ও যুক্তরাজ্যের ৪১ টি পেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ার ক্রো ‘র মাধ্যমে প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০ টি, এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রকস্টার।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি চেইনের ১৯ টি, রিগালের ৭ টি, সিনেমার্কের ২টি, এবং শোকেসের ২ টি প্রেক্ষাগৃহ রয়েছে। কানাডায় সিনেপ্লেক্স এর ৭ টি এবং যুক্তরাজ্যে সিনে ওয়াল্ড এর ৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

 

স্বপ্ন স্কে য়ার ক্রোর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে উল্লেখ করেন, ” ফিফা বিশ্বকাপের আগে এবং হলিউডের ডমেস্টিক মার্কেটের বছরের সবচেয়ে প্রতিযোগিতা পূর্ণ সময়ে ৩৭ টি পেক্ষাগৃহে মুক্তি পাওয়া রকস্টারের জন্য একটি ভালো সূচনা। দশক সারা ইতিবাচক হলে আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা আরো বাড়তে পারে।

সিনেমাটি নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু আন্তর্জাতিক মুক্তি নিয়ে আশাবাদী ব্যক্ত করেছেন। তার মতে, আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচারসের আগের চলচ্চিত্র হাওয়ার ‘মত রকস্টার ‘ ও বিশ্বমঞ্চে সারা ফেলবে বলে আমরা বিশ্বাস করি।

দেশে ঈদুল আযহায় মুক্তির পর রকস্টার দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে রয়েছে । সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। সিনেমাটিতে অভিনয় করেছেন, শাকিব খান, সাবিলা নূর , তানজিয়া জামান মিথিলা, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান , দিলারা জামান, কাজী সাবির সহ আরো অনেকে।

আজমান রুশো পরিচালিত এ চলচ্চিত্রের গল্পও তারই। চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম, আইমন আসিব স্বাধীন, ও সামিউল ভূঁইয়া। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন রিপন কুমার নাথ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *