শাকিবে মুগ্ধ মিম 

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Fri.Jun, 5.. 2026.,
2,.52 AM

ঢালিউডে বইছে নতুন এক হাওয়া । দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রূপান্তরে চমকে দেয়া সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

শাকিব খানের সম্প্রতিক রূপ, পর্দা জুড়ে নতুন নতুন লুক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুগ্ধ এই নায়িকা। শুধু প্রশংসা তেই থেমে থাকেননি , ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে আবারো একসাথে বড়পর্দায় দুটি বেঁধে কাজ করার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান লুক ও কাজের পরিবর্তনে প্রশংসা করে মিম বলেন , এটা ভালো লাগছে। দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন।

শাকিব খানের ফ্যাশন ও লুক নিয়ে নিজের আগের ভাবনার কথা জানিয়ে মিম বলেন, উনার সাথে যখন আমি কাজ করেছি , আমি সব সময় চাইতাম যে উনাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখতে পাই। সেটা এখন মেন্টেন করছেন। আমাদের দেখতেও ভালো লাগছে তাকে।

বিগত কয়েক বছরে পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকের পাশাপাশি মিমকেও দারুন ভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রূপালী পদ্মার স্ক্রিন শেয়ার করার সম্ভাবনায় বেশ ইতিবাচক সাড়া দেন মিম।

তিনি বলেন, শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই। যদি ব্যাটে বলে সুন্দর কোন প্রজেক্ট মিলে যায় তবে দেখা মিলবে এই জুটির। তার কথায়, যদি কখনো ঠিকঠাক সব কিছু মনে হয়, প্রজেক্ট আসে, তখন কাজ করা হবে।

উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটির প্রথম ছবি ছিলো জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া। এই ছবিটি ছিল এই জুটির সব থেকে বড় ব্লকবাস্টার হিট ছবি। তারপর উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব ‘ ছবিতে জুটি বেধে কাজ করেন কাজ করেন। তারপর আর দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *