বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Fri.Jun, 6.2026.,
1,.38, PM
মুক্তির প্রথম সপ্তাহ শেষে অবশেষে প্রচারণায় নামলেন ঢালিউড সুপারস্টার শাকিব খাম । বৃহস্পতিবার রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এসে শুরু থেকেই সরব ছিলেন নেতিবাচক প্রচারণা নিয়ে।
মুক্তির প্রথম দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক রিভিউ ছড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভালো দিকগুলো আড়াল করে কেবল নেতিবাচক মন্তব্য কেটে কেটে প্রচার করা হয়েছে বলেও দাবি তার। এমনকি বগুড়ার একটি প্রেক্ষাগৃহ মালিকের মন্তব্যকেও ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে বলে ইঙ্গিত দেন এ অভিনেতা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শাকিব খান প্রশ্ন তোলেন— “এই চক্রান্তটা আসলে কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, নাকি পুরো বাংলা সিনেমার বিরুদ্ধে?”
তিনি বলেন, নতুন ধাঁচের গল্প নিয়ে বাংলা সিনেমা এগিয়ে যেতে চাইলেই কিছু স্বার্থান্বেষী মহল সেটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। দর্শকদের পুরোনো ছকের অ্যাকশনধর্মী গল্পেই আটকে রাখতে চাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে এসব নেতিবাচক প্রচারণাকে ক্যারিয়ারেরই অংশ হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা এই তারকা। তার ভাষ্য, সাময়িকভাবে ইউটিউবভিত্তিক কনটেন্টে নেতিবাচকতা ছড়ালেও শেষ পর্যন্ত দর্শকের সাড়া প্রমাণ করে দেয়—সত্যিই টিকে থাকে।
নীরবতা ভেঙে প্রচারণায় শাকিব খান তুললেন চক্রান্তের প্রশ্ন












Leave a Reply