বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Mon,.Jun, 8,.2026.,
1,.38, AM
রকস্টার এর সাফল্যের রেশ এখনো কাটেনি। সেই সাফল্যের জোয়ারে ভাসতে ভাসতেই ভক্তদের আনন্দ দ্বিগুণ করে দিলেন শাকিব খান। সান মোশন পিকচার্সের প্রযোজনায় খুব শিগ্রই বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ সিনেমা ‘ সোলজার ‘।
রকস্টার এর বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের এই নতুন প্রজেক্ট ও দীর্ঘ ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব খান । সোলজার মূলত রকস্টার এর আগের ছবি । এর বেশিরভাগ শুটিং আগেই শেষ হলেও এতদিন তা আটকে ছিল। তবে সুখবর হচ্ছে ছবিটির কাজ এখন একেবারে শেষ পর্যায়ে।
সংবাদ সম্মেলনে মেগাস্টার জানান, ‘সোলজার ‘সিনেমার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নতুন এই প্রজেক্টের আপডেট দিয়ে শাকিব খান বলেন , এই বছরই আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে। সেটিও সান মোশন পিকচারস এর ‘ সোলজার ‘।
কিছুদিনের মধ্যে আমরা এর ক্যামেরা ক্লোজ করবো। আবার নতুন করে সোলজার হচ্ছি। এই সিনেমাটির বাকি শুটিং দেশের বাহিরে সম্পূর্ণ হবে। খুব শিগগিরই এই বছরেই ‘ সোলজার ‘ নামের একটি চমৎকার ছবি মানুষ দেখতে পাবে।
কথায় কথায় নিজের রূপালী জগতের রঙিন ও দীর্ঘ ২৭ বছরের পথ চলা নিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন এই নায়ক। ক্যারিয়ারের শুরুটা মাত্র তিন মাসের জন্য হলেও, কিভাবে যে প্রায় তিন দশক কেটে গেল তা ভাবিয়ে তোলে এই তারকাকে।












Leave a Reply