বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Tue.Jun, 9,.2026.,
1,.50, AM
দীর্ঘ কয়েক মাসের নীরবতা ও অন্তরাল কাটিয়ে পর্দার আড়ালের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা বুবলি বুবলি । তবে এবার আর কোন গুঞ্জন নয় সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়ে দিলেন এতদিন অন্তরালে থাকার কারণ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন এই চিত্রনায়িকা। ৫ জুন নিজের ভেরিফাইড পেজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলি জানান , তিনি ও মেগাস্টার শাকিব খান কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান । গত ১১ ই মে ঢাকার একটি হাসপাতালে বুবলির কোল আলো করে আগমন ঘটে এক নতুন অতিথির।
নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা , এবং মাতৃত্বের এই বিশেষ সময় টুকু নিজের মতো করে কাটানোর জন্যই মূলত বছরের শুরু থেকেই নিজেকে পুরোপুরি আড়ালে রেখেছিলেন তিনি।
2026-এ শুরু থেকেই বুবলির জনসম্মুখে না আসা, নতুন সিনেমার প্রিমিয়ার কিংবা প্রচারণায় অংশগ্রহণ না করা নিয়ে বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন চলছিল।
অনেকে ধারণা করেছিলেন প্রথম সন্তানের মত এবারও সন্তান জন্ম দিতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। কিন্তু বুবলির ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন ভিসা বা অধিবাসন সংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাতিল হয়। পুরোটা সময় তিনি ঢাকাতেই অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে অবস্থান করছিলেন।
নিজের আড়াল ভাঙার এই ঘোষণায় একদিকে যেমন ভক্ত অনুরাগীদের কৌতূহল এর অবসান ঘটেছেন অন্যদিকে বুবলি নিজেকে অনাকাঙ্ক্ষিত সমালোচনা থেকেও দূরে রাখতে সক্ষম হয়েছেন।
এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান শবনম বুবলির দম্পতি প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।
দু’বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন টালিউডের এই তারকা জুটি।
তবে এবার একমাস পূর্ণ হবার আগেই সন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।












Leave a Reply