ঈদ মানেই সিনেমা: এবার ঈদুল আযহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর প্রাপ্তি-অপ্রাপ্তি

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Fri,Jun,12,, 2026, 2,38.AM

ঈদ মানেই আনন্দ। আর ঈদের সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়, ইদে মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলি। এবার ঈদুল আযহায় মুক্তি পায় একাধিক সিনেমা।

১) রকস্টার : এবার ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ছিলো রকস্টার। শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ছবিটি। ছবিটি তে অভিনয় করেন শাকিব খান, সাবিলা নুর, তানজিয়া জামান মিথিলা সহ আরো অনেকে। ছবিটি পরিচালনা করেন আজমান রুশো। এখন পর্যন্ত দারুন দর্শক সারা পাচ্ছে ছবিটি। এবার ঈদের একটি ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে রকস্টার।

২) মালিক : সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমায় অভিনয় করেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। শুরুতে ছবিটি নিয়ে মানুষের আগ্রহ থাকলেও ছবিটি দেখার পর হতাশ হয়েছেন দর্শক। মাত্র পাঁচ জন দর্শক নিয়ে ছবিটির শো প্রদর্শনী হতে দেখা গেছে।

৩) পিনিক : শুরু থেকে এই ছবিটি নিয়ে ছিল না কোন আলোচনা । জাহিদ জুয়েল পরিচালিত পিনিক ছবিতে অভিনয় করেছে শবনম বুবলি, আদর আজাদ। ঈদের দিন থেকে ছবিটি হলে চললেও ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে হল থেকে নামিয়ে দেওয়া হয় ছবিটি।

৪) মাসুদ রানা : কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট ও জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা। ছবিটি নির্মাণ করেন সৈকত নাসির। ছবিটিতে অভিনয় করেন নবাগত রাসেল রানা, পূজা চেরি সহ আরো অনেকে। ইদের দিন থেকে হলে চললেও দশপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় ছবিটি।

৫) বনলতা সেন : বনলতা সেন কবিতা অবলম্বনে নির্মাণ হয় বনলতা সেন ছবিটি। এক ঝাঁক নাট্য অভিনেতা-অভিনেত্রীর অভিনীত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ।

৬) রইদ : মেজবুর রহমান সুমন পরিচালিত রইদ সিনেমায় অভিনয় করেন নাফিসা তুসি সহ আরো অনেকে। মুক্তির পর থেকে দর্শকদের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত দর্শক ধরে রাখতে পারিনি ছবিটি।

এছাড়াও মুক্তি পাই অফিসার, তছনছ, কন্টাক্ট ম্যারেজ যার একটি ছবি ও আলোচনায় আসা তো দূরের কথা দর্শক টানতে ও পারেনি।

সব মিলিয়ে এবার ঈদে রকস্টার ছাড়া আর একটি ছবিও হলের দর্শক ধরে রাখতে পারেনি। এখন পর্যন্ত দর্শক চাহিদা শীর্ষে আছে রকস্টার। বাংলাদেশ ছাড়িয়ে রকস্টার চলছে এখন চলছে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *