অবশেষে মুক্তি পাচ্ছে শাকিব খানের’ আগুন

বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Sat,Jun,13,, 2026, 2,59.PM

অবশেষে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জাহারা মিতু অভিনীত সিনেমা ‘ আগুন’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে । দীর্ঘ সাত বছর আটকে থাকার পর মুক্তির মিছিলে হাটছে সিনেমাটি।

 

২০১৯ সালের ৫ আগস্ট প্রথম ‘আগুন ‘সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণ কাজ। ২০২২ সালে নতুন করে শুরু হওয়া শুটিংয়ে সিনেমার বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও সিনেমাটি আটকে যায় পোস্ট প্রোডাকশনের বিভিন্ন ধাপে।

তারপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগুতে পারেনি। তবে এখন আবারো শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ।

 

সিনেমা সংশ্লিষ্ঠরা বলছেন, বর্তমানে সিনেমাটি সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং, ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তি চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত আগুন সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জাহারা মিতু, মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *