তানজিন তিশা ও ঐশীকে নিয়ে ব্যাংকক উড়াল দিচ্ছেন শাকিব খান

 

বিপা চৌধুরী প্রতিবেদক

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ সোলজার ‘ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সিনেমাটির কাজ শেষের পথে। বাকি অংশের শুটিং সম্পূর্ণ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই একশন ধর্মী সিনেমাটি।

 

কত বছর প্রকাশিত মোশন পোস্টারে ‘ সোলজার ‘ এর গল্পের আভাস দেয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারন মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাটিতে এক ভিন্নরূপে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। আরো রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ সহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচারস লিমিটেড।

দেশপ্রেম, দুর্নীতি, ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত সোলজারের শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। শুরুতে ডিসেম্বরে মুক্তি পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় । সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান , মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও ২০২৬ সালেই সিনেমাটি দর্শকদের সামনে আসবে।

নির্মাতা বলেন, এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করায় আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর দুই সময় ভালো। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ঈদ ছাড়া অন্য সময় শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নির্মাতা । তিনি বলেন, ভালো সিনেমা সারাবছর মুক্তি পাওয়া প্রয়োজন । দর্শক ও হল মালিকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা ভিন্ন সময় সিনেমাটির মুক্তির কথা ভাবছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *