বিপা চৌধুরী প্রতিবেদক
সাবেক পুলিশ আইজিপি বেনোজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ে করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। আর পুলিশের সাবেক এই কর্মকর্তাকে গ্রেফতার হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সেই আলোচনাই এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি।
তবে, এই অভিনেত্রী প্রতিক্রিয়া জানালেও দীর্ঘ কোন বক্তব্য কিংবা বাক্য জানাননি। মাত্র একটি শব্দ ‘মজা’ লিখেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। বেণজির আহমেদ কে কিভাবে গ্রেফতার করা হয়েছে এমন একটি সংবাদের ফটো কার্ড নিজ স্টেমলাইনে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ মজা’ । তার এই একটিমাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পরীমনির এই ক্যাপশন নিয়ে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোর্ড ক্লাবের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল , ওই প্রসঙ্গের জন্যই হয়তো তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোন ব্যাখ্যা দেননি তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে, তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। এরপর থেকে লোক চক্ষুর আড়ালে ছিলেন সাবেক এই আইজিপি।
বেনোজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন।












Leave a Reply