দর্শক ফেরাতে সিনেপ্লেক্সের বড় চমক

 

বিপা চৌধুরী  প্রতিবেদক

ঈদুল আযহা কে ঘিরে ঢালিউডে ছিল বড় প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়নি। ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমা দর্শকদেরকে হলে টানতে ব্যর্থ হয়েছে। এমনকি দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টারও বক্স অফিসে আশানুরপ সাড়া ফেলতে পারেনি। ফলে দেশের প্রেক্ষাগৃহগুলোতে নেমে এসেছে দর্শকখরা।

এই মন্দা কাটিয়ে আবারো দর্শকদের আকৃষ্ট করতেন নতুন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। আয়োজন করা হয়েছে এক সপ্তা ব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব – ‘সামার হিট ফেস্ট ‘। যেখানে প্রতিষ্ঠানটি আবারও চারটি ব্যবসা সফল সিনেমা দেখাবে।

গতকাল মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী ১৯ জুন থেকে শুরু করে ২৫ জুন পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।

এ সময় দর্শকরা উপভোগ করতে পারবেন রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব ‘, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ ‘, তামিম নূরের ‘ উৎসব ‘, ও বনলতা এক্সপ্রেস।

 

নির্বাচিত চারটি সিনেমার মধ্যে ‘বনলতা এক্সপ্রেস ‘ ছাড়া বাকি তিনটি সিনেমা গত বছরের। মুক্তির সময় প্রতিটি সিনেমায় বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। বিশেষ করে বরবাদ ‘ করেছিল দেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয় রেকর্ড। ফলে এই ছবিগুলোর পুন: প্রদর্শনী নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে বলে প্রত্যাশা করছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

প্রসঙ্গত তান্ডবে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজি আকরাতসহ আরো অনেকে। বরবাদে শাকিব এর বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের ইধিকা পালকে।

‘উৎসব’ এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, কপি করিম, জয়া আহসান সহ আরো অনেকে। আর ‘বনলতা এক্সপ্রেস ‘ এ অভিনয় করেছেন শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, সহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *