বিপা চৌধুরী প্রতিবেদক
ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন নির্মাতা হিমেল আশরাফ। ছবিটির নাম মহাব্বত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট এর পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার।
পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট।
পোস্টারে থাকা নারী চরিত্রটি কে, তা এখনো জানা যায়নি। শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন এই ছবিতে সেটিও এখনো ঘোষণা করা হয়নি। তবে আলোচনায় আছে পাকিস্তানের জনপ্রিয় চার নায়িকার নাম।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো নায়িকার নাম ঘোষণা করা হয়নি তাই মহাব্বত ঘিরে আপাতত রয়েছে রহস্য।
গত কয়েক বছরে শাকিব খানকে একশন ধর্মী চরিত্রে বেশি দেখা গেছে। তুফান, তান্ডব, বরবাদ, ও প্রিন্স এ ভিন্ন ভিন্ন একশন অবতারে পর্দায় হাজির হয়েছেন তিনি। সর্বশেষ কোরবানি ঈদে রকস্টার সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেতা। এবার মহব্বতে প্রেম ও অ্যাকশনের মিশেলে নতুন ভাবে দেখা যাবে তাকে।
মহব্বত প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সিনেমায় ফিরছেন শাকিব খান। এর আগে এই জুটির ‘প্রিয়তমা ‘ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।
মহব্বত তাদের নতুন এই কাজ কে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ।
জানা গেছে আগামী বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ মহাব্বত ‘।












Leave a Reply