বিপা চৌধুরী প্রতিবেদক
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল অভিনেত্রী শেহতাজ মনিরা হাসেমের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে । দীর্ঘ ১০ বছরের পথ চলার পর পারস্পারিক বোঝাপড়ায় বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই জনপ্রিয় দম্পতি। রোববার ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে আনুষ্ঠানিক এই সিদ্ধান্তের কথা জানাই তারা দুজনে।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রীতম লেখেন, আমিও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের ১০ বছরের পথ চলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময় স্মৃতি অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পারিক বোঝাপড়ার বড় কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে। এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়, অনেক ভেবে চিন্তে , নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি । জীবনের এই নতুন অধ্যায় আলাদাভাবে এগিয়ে যেতে চাই।
এই পরিবর্তনের সময়টুকুতে এই দুই তারকার ব্যক্তিগত পরিসর গোপনীয়তা অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী, এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন শেহতাজ ও প্রীতম।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ১৯ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন প্রীতম ও শেহতাজ।












Leave a Reply